Rudrababu Again

রুদ্রবাবু ব্যস্ত মানুষ ।

শুধু বাড়িতে ই তো নয়, বাইরের কাজ ও অনেক।

বাজারে বা দোকানে শুধু বাবা-মা কে গেলেই তো হয় না। ওরা সপ্তাহশেষে  ক্লান্ত থাকে । তাই মনে করে সব কি আর আনতে পারে? এছাড়া ট্রলি ভারী হয়ে গেলে ওরা দুজনে ঠেলতে পারে কই ? তাই রুদ্রবাবুকে যেতেই হয় । দেখে শুনে কেনাকাটা করে তারপর ওদের সাথে করে বাড়ি ফেরেন উনি।


এছাড়া বইয়ের দোকানে গেলে তো কথাই  নেই। বাবা-মা তো বই দেখতেই থাকে। যেন সবই কিনে নেবে ! তা, অত সখ করলে কি আর চলে ? তাছাড়া বই তো লাইব্রেরী থেকে এনে ও  পড়া যায় । এত বই থাকবেই বা কোথায় ? ওদের সামলাতে রুদ্রাবাবুকে ই নজর দিতে হয়  অগত্যা।


মা তো আরও মজার । খুবই ছেলেমানুষ ভাবে রুদ্রাবাবুকে । সেদিন playcenter এ মা কে সঙ্গে করে গেছিলেন । সেখানে একটা সাইকেল দেখে এগিয়ে যেতেই মা বলে উঠলো " পাপ্পা, তুমি কি ওটা চালাতে পারবে?" আচ্ছা , এরকম শুনলে শুধু রুদ্রবাবু র কেন , সবারই তো হাসি পাবে।






তেমন হলে তো সবাই রুদ্রবাবু না বলে শুধু রুদ্র বলেই তো ডাকতো,তাই না?

Comments

Popular posts from this blog

Raibahadur

My tryst with the Goddess of Learning

Ex-Meconian's PICNIC at PAT'S COTTAGE at Sonarpur, on 3rd January 2016